শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিএনপি’র নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক
বিএনপির আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাস, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (১০ ডিসেম্বর) কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের আন্দোলনের নামে বিএনপি সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য শুরু করেছে। সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। তাদের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে স্বেচ্ছাসেবক লীগ একাই যথেষ্ট।
বক্তারা এসব অপকর্ম না করতে বিএনপির প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য মোহাম্মদ আলী মুন্না, সদস্য আবদুল্লাহ বিদ্যুৎ এমইউপি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল কবির খান, দপ্তর সম্পাদক রশিদুল হক রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক হেলাল সিকদার, খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আকতার হোসেন ও সাইফুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নুরুল আজিম। এই সময় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির আন্দোলনের নামে তাদের নৈরাজ্য বন্ধ না করলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়


আরো বিভিন্ন বিভাগের খবর