শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন

নিউজ রুম / ২১৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
থাকবো ভালো,রাখবো ভালো দেশ,বৈধ পথে প্রবাসী আয়,গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় অনুষ্ঠিত হয়েছে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।
পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নজির উল্লাহ বক্তব্য রাখেন।
পরে জেলার ৩জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর