শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কত টাকার চেক

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
লুসেইলে নামল ২৯ দিনের বিশ্বকাপ মহারণের পর্দা। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে লিওনেল মেসি তুলে নিয়েছেন ১৮ ক্যারেটের সোনালী ট্রফি। তবে শুধু ট্রফি নিয়েই ফিরছে না আর্জেন্টিনা, সঙ্গে আছে প্রায় সাড়ে চারশ কোটি টাকার চেক। ফিফার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছে বাকি ৩১ দলও।

কাতার বিশ্বকাপের ফাইনালে ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ানো স্নায়ুচাপী ম্যাচ জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। তাতেই তাদের হাতে ওঠে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪০ কোটি টাকা। রানার্স আপ কাইলিয়ান এমবাপে-হুগো লরিসদের ফ্রান্স সেখানে পাবে ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ, ৩১৩ কোটির কিছু বেশি টাকা।
বিশ্বযজ্ঞে অংশ নেওয়া সব দলগুলোকে মোট ৪৪০ মিলিয়ন প্রাইজমানি দেবে ফিফা। এর মাঝে ৭২ মিলিয়ন পাবে দুই ফাইনালিস্ট। অংশ নেওয়া প্রতিটা দল পাবে ৯ মিলিয়ন ডলার। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হিসেবে বাড়বে টাকার অঙ্ক।
শেষ ষোলোতে বাদ পড়া আট দলের হাতে উঠবে ১৩ মিলিয়ন ডলার বা ১৩৫ কোটির কিছু বেশি টাকা। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে যাবে ১৭ মিলিয়ন ডলার করে, টাকার অঙ্কে যা প্রায় ১৭৮ কোটি টাকা। মরক্কোকে হারিয়ে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পাচ্ছে ২৭ মিলিয়ন ডলার বা প্রায় ২৮৩ কোটি টাকা। কাতারে আফ্রিকার দেশ হিসেবে ইতিহাস গড়া মরক্কো পাচ্ছে ২৬২ কোটি টাকা বা ২৫ মিলিয়ন ডলার।
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ১৬ দলও। সবার হাতেই উঠবে ৯ মিলিয়ন ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার কিছুটা বেশি। পুরস্কারের এসব অর্থ খেলোয়াড়দের বেতনের উপর নির্ভর করে ভাগ করে দেবে দেশগুলোর ফুটবল ফেডারেশন। সম্পূর্ণ অর্থ খেলোয়াড়রা না পেলেও একটা বড় অংশ ঢুকবে তাদের ঝুলিতে।


আরো বিভিন্ন বিভাগের খবর