শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১৩ সদস্য গ্রেপ্তার

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মোরশেদ আলম চাঁদপুর :
চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ডাকাতি শেষে ফেরার পথে দেশীয় অস্ত্র ১৩ ডাকাতকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। শনিবার রাতে উপজেলার এখলাছপুর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলো- মুন্সিগঞ্জ উপজেলার মোস্তফা মিজির ছেলে সসাব্বির মিজি (২৩), মৃত চান মিয়া সরকারের ছেলে মহিউদ্দিন সরকার (৪১), ফারুক গাজীর ছেলে আল আমিন(২০), শাহজালালের ছেলে ইমরান হোসেন (২২), সিরাজ মিজির ছেলে ফিরোজ মিজি (২৬), জুলহাস বেপারীর ছেলে জীবন বেপারী (২০), মৃত তোফায়েল আহমেদের ছেলে আনোয়ার হোসের (২৪), মোহাম্মদ বেপারীর ছেলে জহিরুল ইসলাম (২৭), ইদ্রিস হাওলাতারের ছেলে আক্তার হোসেন (২২), মোহাম্মদ বেপারীর ছেলে শাজিন মিয়া (২০), মুজিবুর বেপারীর ছেলে সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার বাশেদ বেপারীর ছেলে কাশেম বেপারী (২৪) ও আব্দুল হাওাদারের ছেলে সালাহউদ্দিন (২৮)।
মোহনপুর ফাঁড়ি সূত্রে জানাযায়, শনিবার রাতে ডাকাতি শেষে ডাকাতের একটি দল ফিরবে এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি চৌকস দল ডাকাতদলের গতিরোধ করে। তখন ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি চালায় পুলিশও প্রাণে বাঁচার রক্ষার্থে প্রায় ৫০ রাউন্ড গুলি করে এতে ডাকাত দলের সদস্য সালাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়। তখন ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করতে সক্ষম হই। গুলিবিদ্ধ সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ডাকাতি শেষে ফিরছিল ডাকাত দল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডাকাদ দলের গতিরোধ করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ এসময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, রামদা কিরিস, ছুরি, লোহার রড, ২৬টি এ্যানড্রোয়েট মোবাইল, ৩৩টি বাটম ফোন সহ নগদ ২১হাজার উদ্ধার করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর