শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আলম নুপা :
সাম্য শান্তি সম্প্রীতির কলরবে, এসো জাগি বিজয়ের উৎসবে এই শ্লোগান কে ধারণ করে দুদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়োৎসব ২০২২ কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাপ্ত হলো। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয়োৎসবের আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যজন এড. তাপস রক্ষিত, কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য।
এসময় বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা। তাঁদের দেশপ্রেম নিয়ে শোষনহীন,অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিজয়োৎসব উদযাপন পরিষদের আহবায়ক খোরশেদ আলম,সদস্য সচিব রিদুয়ান আলী, সুশান্ত পাল বাচ্চু, ওয়াহিদ মুরাদ সুমন, মনির মোবারক, অন্তিক চক্রবর্তী, সাহানা মজুমদার চুমকি প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিমুনিয়া খেলাঘর আসর ,সাগরিকা খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর,সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র


আরো বিভিন্ন বিভাগের খবর