শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চকরিয়ায় চার হাজার ইয়াবা নিয়ে একটি গাড়ীসহ চালক আটক

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় চার হাজার পিস ইয়াবা নিয়ে একটি গাড়ী সহ আবুল হাশেম (২২) নামের গাড়ীর চালককে আটক করেন থানা পুলিশ।
সোমবার (০২ জানুয়ারী ২০২৩) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ রিংভং চেক গেটের সামনে থেকে এই পাচারকারীকে আটক করা হয়।
সন্দেহজনক গাড়ীটি তল্লাশি করে এসব উদ্ধার করেন- চকরিয়া থানার এসআই মোঃ আল ফুরকান সহ তার সঙ্গীয় ফোর্স।
আটক-ইয়াবা পাচারকারী আবুল হাশেম (২২) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাকিম পাড়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
এবিষয়ে এসআই মোঃ আল ফুরকান বলেন-আমি পেট্রোল ডিউটি বের হয়ে উপজেলার দক্ষিণ সীমান্ত খুুটাখালী যাওয়ার পথে ডুলাহাজারা ইউপিস্হ বনবিভাগের রিংভং চেক গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে একটু সময় কাটায়।এমতাবস্থায় দূর থেকে গাড়ীটির গতিবিধি দেখে সন্দেহজনক ভাবে পিকআপ গাড়ীটি দাঁড় করায়(গাড়ী নং-চট্র মেট্রো ন-১১-৮৭৭৮) তল্লাশি করে।তল্লাশি গাড়ীর গোপন স্হানে চার হাজার পিস পাওয়া যায়।পরে সেই গাড়ী আর চালককে আটক করে থানায় নিয়ে যায়।এরপর পাচারকারী থেকে নাম্বার নিয়ে তার এলাকার বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জেনেছি-আটক আবুল হাশেমকে তার নিজ এলাকাতে ডাক নাম হিসেবে কেউ আমিন আর কেউ গুরা মিয়া বলে ডাকেন।একইদিন দুপুরে ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু মাধ্যমে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর