শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাংবাদিক শফিউল্লাহর বিরুদ্ধে মানহানিকর সংবাদে উদ্বেগ জানিয়ে সিবিইউজের বিবৃতি

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
দৈনিক যুগান্তরের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শফিউল্লাহকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ জানুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদে শফিউল্লাহ নিয়ে মানহানিকর তথ্য প্রদান করা হয়েছে। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলেও সেখানে তাঁর বক্তব্য নেয়া হয়নি। সিবিইউজে’র সদস্য শফিউল্লাহ যুগান্তর ছাড়াও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক। এর আগে অনেক গণমাধ্যমে তিনি কাজ করছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোন প্রকার যাচাই বাছাই ও বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ মানহানিকর।

এ ঘটনায় ইতিমধ্যে শফিউল্লাহ বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। যা তাঁর ন্যায্য অধিকার বলে সিবিইউজে মনে করে। বিবৃতিতে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর