শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

জীবনের গল্প শুনিয়ে আলোড়ন সৃষ্টিকারী আরজে কিবরিয়া নিজেই জীবনের নিরাপত্তাহীনতায়

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

মুশফিক বাবু :
জীবনের গল্প শুনিয়ে আলোড়ন সৃষ্টিকারী আরজে কিবরিয়া নিজেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করলেন।
কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। তার এই জিডির ঘটনায় পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম পিপিএম জানান,
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে কক্সবাজার সদর থানায় উপস্থিত হয়ে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন তিনি। ওসি জানান, আরজে কিবরিয়া, তার লিখিত সাধারণ ডায়েরিতে জানিয়েছেন, তিনি পরিবার নিয়ে হোটেল সাইমনের ১ হাজার ২ নাম্বার কক্ষে উঠেন। সেখানে তার স্ত্রী রাফিয়া লোরা (৩৭) তাকে কথা কাটাকাটির জের ধরে মারধর করে। এর পর
কন্যা আইমান (৭ ) কে গলা টিপে হত্যার চেষ্টা করেন। এর জেরে জাতীয় পরিষেবা ৯৯৯ এ কল দেন কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি।
জানা যায়, বুধবার সস্ত্রীক কক্সবাজার বেড়াতে আসেন আরজে কিবরিয়া, পরিবার নিয়ে তারা হোটেল সায়মনে ওঠেন। শুক্রবার তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আরজে কিবরিয়ার ফোনে কল দেয়া হলে মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
যে আরজে কিবরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জীবনের গল্প শোনায়, আজ তিনি নিজেই পরিবারের হাতে নির্যাতনের শিকার হলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর