শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

১৬ জানুয়ারি কক্সবাজারে বিএনপি রাজপথে বিশৃংখলা সৃষ্টি করলে পাল্টা জবাব দিবে জেলা আওয়ামী লীগ

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সুমন আহসান :
১৬ জানুয়ারি গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের নামে বিএনপি রাজপথে কোন বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই আন্দোলনকে ঢাল বানিয়ে জনগণের জান মালের ক্ষতি করে সরকারি দল তা মেনে নিবেনা। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট মমতাজ উদ্দিন, কাজী মোস্তাক আহমেদ শামীম, ডা.মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, জেলা শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানা, সাবেক ছাত্রনেতা মুহিদুল্লাহ মুহিদ, আহসান সুমন ও শহর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর