শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

নাফ নদী থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করলো কোস্ট গার্ড

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

নাফ নদী থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করলো কোস্ট গার্ড

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার দিবাগত রাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন সাবরাং নোয়াপাড়া নাফ নদী থেকে এসব মাদক জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফের নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় মিয়ানমার সীমান্ত হতে একটি ডিঙি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখা যায়। সীমানা অতিক্রম করায় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয় এবং কোস্টগার্ড সদস্য কর্তৃক নৌকাটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে উক্ত নৌকা থেকে ২ টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর