শিরোনাম :
প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

নিউজ রুম / ২১১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আজ সোমবার বিকেল ৩টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করেছে।
জানা গেছে, আজ বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশ ডাকা হয়। এ সময় সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে বিএনপির দাবি মিছিল বাধা দিয়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ বাধে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আমাদের সময়কে জানান, শান্তিপূর্ণ সমাবেশ করা কথা ছিল বিএনপির। তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে কয়েকজন সদস্য আহত হয়। পরে কাজির দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জানিয়েছেন, আজকের এই সংষর্ষে বিএনপির অন্তত ৩৫ জন নেতাকর্মী পুলিশের লাঠিচার্জ ও গুলিতে আহত হয়েছে। আহতদের মধ্য দশজন গুলিবিদ্ধ। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন,‌‘পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ সমাবেশের অনুমতি দিয়েছিল প্রশাসন। শান্তিপূর্ণ সমাবেশ চলছিল নাসিমন ভবনের সামনে। সমাবেশে আসার সময় কাজির দেউড়ি এলাকায় পুলিশ মিছিলে বাধা দিয়ে লাঠি চার্জ করে। তখন সংঘর্ষ বাধে। আমরা খবর পেয়ে সমাবেশ সংক্ষিপ্ত করেছি।’
তিনি জানান, আজকের সংষর্ষে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আনোয়ার, পারভেজ, যুবদল নেতা সোহেল, জাকির, ছাত্রদল নেতা জুয়েল মির্জা, রিয়াজ ও অমিত গুলিবিদ্ধ হয়েছে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রধান অতিথির বক্তব্য দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর