শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হামিম মফিজ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও খাবার বিতরণ

নিউজ রুম / ২১০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের মানবিক সংস্থা হামিম মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতের সময় দারুন কষ্টে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে থাকা ছিন্নমূল শীতে কষ্ট পাওয়া ২ শ’ মানুষের মাঝে সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গরম কম্বল ও খাবার তুলে দেওয়া হয়।

হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজ সেবক, জয়নাল আবদিন কক্সবাজার শহরের বাস টার্মিনাল, সদর উপজেলা চত্বর, কলাতলী, কলাতলী সৈকত, সুগন্ধা সৈকত, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, বাজার ঘাটা, বদর মোকাম, সদর হাসপাতাল এলাকায় পথে ঘাটে থাকা ছিন্নমূল শীতে কষ্ট পাওয়া মানুষদের মাঝে গরম কম্বল ও খাবার তুলে দেন। এই শীতের সময়ে শীতে ও খাবারে কষ্ট পাওয়া মানুষগুলো শীত বস্ত্র ও খাবার পেয়ে অনেক খুশি হন। তারা হামিম মফিজ ফাউন্ডেশন এর জন্য দোয়া করেন। এই সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, হামিম মফিজ ফাউন্ডেশন এর কর্মী আরাফাত হোসেন, রাকিব হোসেন, আলাউদ্দিন ও সলিমুল্লাহ সলিম উপস্থিত ছিলেন।
হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক জয়নাল আবেদীন জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম মানবিক কাজগুলো বছরজুড়েই করা হয়ে থাকে। মানুষের কল্যাণে ফাউন্ডেশন থেকে একেক সময় একেক রকম কাজ করে থাকেন।


আরো বিভিন্ন বিভাগের খবর