তুমব্রু সীমান্ত থেকে পরিত্যক্ত ১৯ টি কার্তুজ উদ্ধার

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে পরিত্যক্ত ১৯ টি কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)।
রোববার (২২ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্হ কালভাট সংলগ্ন একটি বাঁশ বাগান হতে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের তৈরি ১৯টি তাজা কার্তুজ উদ্ধার করে।
সংশ্লিষ্টদের ধারণা সীমান্ত এলাকার কেউ অবিস্ফোরিত কার্তুজ গুলো লুকায়িত অবস্থায় রেখেছিল যা পরবর্তীতে অবৈধ কর্মকাণ্ডে ব‍্যবহার করতো।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর