শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঢাকা (বাংলাদেশ): সার্কভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ফোরামের চতুর্থ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। একইদিনে এর গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন করা হয়।
গত বছরের নভেম্বরে মিশরের শার্ম আল শেখ-এ অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের নিয়ে এ ফোরাম আত্মপ্রকাশ করে। ভারতীয় সাংবাদিক আশিস গুপ্তকে প্রেসিডেন্ট, বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং আসাদুজ্জামান সম্রাটকে মহাসচিব করে এ ফোরাম গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে তিনজন ভাইস প্রেসিডেন্ট হলেন মাহিন্দা পাথিরানা (শ্রীলঙ্কা), শ্রী রাম সুবেদী (নেপাল) এবং মোহাম্মদ রাবনেওয়াজ চৌধুরী (পাকিস্তান)।
সহকারী মহাসচিব পদে ভীষ্মরাজ ওঝা (নেপাল) এবং রাই মুনাভ্ভার (মালদ্বীপ) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সি কে নায়েক, কুন্তক চ্যাটার্জি, সুনীতি কুমার ভূঁইয়া (ভারত), রিনঝিন ওয়াংচুক (ভুটান), ইমরান ওয়াই চৌধুরী, কে জে ফাইজা গিলানি (পাকিস্তান), কেলুম বান্দারা (শ্রীলঙ্কা), প্রগতি ধাকাল (নেপাল) এবং রফিকুল ইসলাম সবুজ ( বাংলাদেশ)।
দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন সাংবাদিকদের ফোরামের মূল লক্ষ্য হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করা।


আরো বিভিন্ন বিভাগের খবর