শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ২৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১ টায় সমুদ্র সৈকতের রামু উপজেলার দরিয়ানগর পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান হিমছড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়।
নিহতের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশের এ পরিদর্শক।
হিমেল রায় বলেন, দুপুরে সমুদ্র সৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট সাগর থেকে কূলে ভেসে আসা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
” নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তিনি জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার ভোর রাতে যে কোন তার মৃত্যু হয়েছে। ”

পরিদর্শক বলেন, ” এটি নিছক কোন দুর্ঘটনা নাকি হত্যাকান্ড- এ ব্যাপারে পুলিশের নিশ্চিত কোন তথ্য নেই। ঘটনার রহস্য জানতে পুলিশ খোঁজ খবর নেওয়া অব্যাহত রেখেছে। ”

নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর