শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সার্ফারী পার্কের হাসপাতালে কেমন আছে টুম্পা

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের হাসপাতালে চিকিৎসারত সিংহা “টুম্পা” কেমন আছেন?
জানতে সরেজমিনে গেলে দেখা-গত ৩১ জানুয়ারী সিংহা”টুম্পা”র জীবন সঙ্গী হিংস”রাসেল”কে হারিয়ে মানসিকভাবে আরো হীনতায় ভোগছিলেন।জোড়া সঙ্গীয় হিংস”রাসেল ও সিংহা”টুম্পা” ছিল সমবয়সী।বিদায়ী রাসেলের বয়স ১৬বছর আর বর্তমান অসুস্হ টুম্পার বয়স ১৫বছর।গত ১০ জানুয়ারী ৫ সদস্যে বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা করা হচ্ছে।এমতাবস্থায় সিংহ”রাসেল”র মৃত্যূ হয়।তখন থেকেই অসুস্হ সিংহা”টুম্পা”র এখনো চিকিৎসা চলছে।তবে সিংহা”টুম্পা”র রোগ আরোগ্যের কোন লক্ষণও দেখা যাচ্ছে না।কখন কোন সময়,কোন মূহুর্তে বিদায় নিবে সিংহা”টুম্পা”বলা যায় না।পৃথিবীর সকল প্রাণী মরণশীল।সেই হিসাবে হায়ত-মৃত্যূ আল্লাহর ফায়সালা।
এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের রেঞ্জকর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন,হিংসশালায় জোড়াভাবে বসবাস করত সিংহ”রাসেল”আর সিংহা”টুম্পা”।এই দুই প্রাণীই একই সঙ্গে হঠাৎ অসুস্হ হয়ে পড়ে।গত ১০ জানুয়ারী মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।এত উন্নত চিকিৎসা চলার ফলেও সিংহ”রাসেল”সুস্হ হয়ে ফিরে আসেনি।এখন অসুস্হ সিংহা”টুম্পা”পার্কের ভিতরে হাসপাতালে চিকিৎসা চলছে।তবে চিকিৎসার দেওয়ার মধ্যেও টুম্পা’র রোগ আরোগ্যের কোন লক্ষণ আমরা আপাতত দেখছিনা।বাকীটা আল্লাহ সহায়,আল্লাহর মর্জি।


আরো বিভিন্ন বিভাগের খবর