শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি’র অভিযানে মোবাইল চোর চক্রের ১ সদস্য আটক,৪৫ টি মোবাইল উদ্ধার

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ:
কক্সবাজারের পেকুয়ায় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৪৫ টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) বিকেলে আটক যুবক আমজাদ হোসেন (আঙ্গু)কে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। আমজাদ(আঙ্গু) উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, মোবাইল চোর চক্রের সদস্যরা পেকুয়া উপজেলার টইটং বাজারে রক সেইড নামের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। বুধবার বিকেলে দোকানটিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল বেচা-কেনার সময় আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেখানো মতে দোকানের বিভিন্ন শোকেস থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি কক্সবাজারের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। ২০২০ সালের সাত নভেম্বর ৬৬টি চোরাই মোবাইল নিয়ে আমজাদ হোসেনের তিন ভাই মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন ও দিদার হোসাইনকে গ্রেপ্তার করেছিলো ডিবি পুলিশ। এটি খুব সক্রিয় ও শক্তিশালী একটি চক্র। এ চক্রের অপর সদস্যদের ধরার চেষ্টা চলছে।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ডিবির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামী আমজাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর