শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়াতে অস্ত্রসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‍্যাব-১৫

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়াতে অস্ত্র ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৫।
এই সময় তাদের থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ১টি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লাল ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের জাবের আহমদের ছেলে মোঃ সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মৌলভি আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪৫)।

র‌্যাব-১৫ এর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃআবু সালাম চৌধুরী প্রেস ব্রিফিংনে বলেন,মহেশখালীর মাতারবাড়ি থেকে সিএনজিতে করে ব্যবসায়ীরা মাদক নিয়ে চকরিয়া হয়ে আসছে বলে খবর পায়। খবরের সত্যতা নিরুপনে র‌্যাব-১৫’র একটি অভিযানিক টিম মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়।’
চেকপোস্ট দেখে টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।চালকের পালানোর অবস্হা দেখে র‌্যাব ধাওয়া করে তাকে আটক করেছে।এরপর সিএনজিটি তল্লাশি করলে,২টি দেশীয় তৈরি বন্দুক (এলজি),নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অস্ত্র চকরিয়ার দুই ব্যক্তির কাছে হস্তান্তরের কথা বলে।পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদের নামের আরেকজনকে আটক করা হয়।এসময় মো. বেলাল হোসেন (৪৮) এবং মো. নুরুল ইসলাম (৩২) পালিয়ে যান।’
তিনি আরো বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছেন।আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার বলেন, ‘র‌্যাব-১৫’র একটি দল দুটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ দু’জনকে সন্ধ্যার পরে থানায় হস্তান্তর করেছেন।এছাড়া র‌্যাবের পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।কালকে আদালতে সোপর্দ্দ করা হবে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর