শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জাল নোটসহ দুই বোন আটক

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে র্যাবব। সোমবার সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পালংখালী ৩ নম্বর ওয়ার্ডের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও মো. জুবায়ের স্ত্রী জোলেখা বেগম (২২)। এরা সম্পর্কে বোন বলে জানিয়েছে র্যারব।
র্যা ব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি জাল নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রি ও লেনদেন করে আসছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর