শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মাইক ভাড়া করে চোরকে গালি

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
দুটি মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন মো. ফায়েজ মিয়া নামের এক ব্যক্তি।তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন পান দোকানদার।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ দিন আগে ফায়েজের ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘পান বিক্রি করে যা লাভ হয়, তা দিয়েই কোনোরকম সংসার চলে। আমার বসতঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় এলাকার কোনো লোক মোবাইল চুরি করে নিয়ে গেছে। তাই চোরদের লজ্জা দিতে মাইক ভাড়া করে এনে চোরদের ইচ্ছামতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘গত ৬ মাস আগে সমিতি থেকে ১০ হাজার টাকা এনেছিলাম। তখন ঘর থেকে টাকাগুলো চুরি হয়ে যায়। সেই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। এরই মধ্যে এবার দুটি মোবাইল চুরি হয়েছে। মোবাইলের জন্য বিবাহিত দুই মেয়েসহ জামাইদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি।


আরো বিভিন্ন বিভাগের খবর