শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রোহিঙ্গাদের জন্য প্রণীত পরিবার পরিকল্পনা কৌশলপত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে মানবিক বিপর্যয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রণীত পরিবার পরিকল্পনা কৌশলপত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সাগর পাড়ের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৌশলপত্রটি উদ্বোধন করা হয়েছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর কারিগরি সহায়তায় এবং কক্সবাজার স্বাস্থ্য বিভাগ ও এসআরএইচ ওয়ার্কিং গ্রুপের অংশগ্রহণে এই কৌশলপত্রটি গত বছর অক্টোবর মাসে অনুমোদিত হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কৌশলপত্রটি বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং আশ্রয় শিবিরের
পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা নারী ও মেয়েদের মধ্যে কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনার ব্যাপারে সম্পৃক্ততার পাশাপাশি কেন্দ্র ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্দতিগুলোর চাহিদা বাড়ানোর রূপরেখা হিসেবে ভূমিকা রাখবেন।

এতে প্রধান অতিথি হিসেবে কৌশলপত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. আশরাফী আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ এর বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখুস, জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক সমন্বয়কারি গুইন লুইস, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. বশিরুল আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পরিকল্পনা শাখা) যুগ্ম-সচিব আব্দুস সালাম খান, লাইন ডিরেক্টর ডা. নুরুন্নাহার বেগম, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন, পরিবার ও পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ড. পিন্টু কান্তি ভট্টাচার্য, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, সহযোগী সংস্থা আইপাসের কান্ট্রিডাইরেক্টর ড. সাইদ রুবাইয়াত সহ সরকারের উর্ধ্বতন প্রতিনিধি, জাতিসংঘের সংস্থাসমূহের প্রধান, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর