শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের নব গঠিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন,

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রী, কলাকৌশলী, কবি ও সাহিত্যিকদের সমন্বিত প্লাটফর্ম “দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরাম” এর নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার চকরিয়া পৌরসভার চিরিঙ্গাস্থ বীর বাঙ্গালী রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত পরিচালক সিরাজুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হালিশহর, সিএসডি’র ব্যবস্থাপক
থোয়াই মং প্রু মার্মা। সাংগঠনিক সম্পাদক,
শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্ব উপদেষ্টা যথাক্রমে বিশিষ্ট গীতিকার, সুরকার ও কবি মাষ্টার আব্দুল মান্নান, সংগীত গবেষক ও সাংবাদিক জহিরুল ইসলাম, সংগীত গবেষক ও জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, বক্তব্য রাখেন, দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী মুবিনুল ইসলাম নওশেদ, সাধারণ সম্পাদক বেতার ও টেলিভিশন শিল্পী মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ, সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক ও গীতিকার ফরিদুল আলম দেওয়ান, শিল্পী রমিজ উদ্দিন, গীতিকার মাস্টার নবাব আলী ও শিল্পী সাইফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শিল্পী নুরুল আলম কুতুবী, মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পী অ্যাডভোকেট শিউলী দে, আইন বিষয়ক সম্পাদক শের আলী পিপিএম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী জসীম উদ্দীন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বেতার ও টেলিভিশন শিল্পী মামুন বড়ুয়া, অর্থ সম্পাদক গীতিকার এম, মোক্তার মুরাদ, দপ্তর সম্পাদক আরফাত সানি, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম মুকুল প্রমুখ।
শপথ অনুষ্ঠানে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শিল্পী সিরাজুল ইসলাম আজাদ।


আরো বিভিন্ন বিভাগের খবর