শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোর রাতে টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্তে এ অভিযান চালানো হয়েছে।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্ণেল শেখ খালিদ বলেন, শনিবার ভোর রাতে টেকনাফের নাফ নদীর জালিয়াদিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীতে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকা যোগে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতির টের পেয়ে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাপ দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
” পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে পাওয়া যায় ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ কেজি ওজনের মাছ ধরার জাল। ক্রিস্টাল আইস সহ উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা। ”
উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর