শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

মহেশখালীর সুফল উপকারভোগীদের মাঝে চেক বিতরন

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায়।
আজ শনিবার দুপুরে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সাবেক উপপ্রধান বন সংরক্ষক মোঃ শফিউল আলম চৌধুরী, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী, কালার মারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, সহকারি বন সংরক্ষক আবুল কালাম আজাদ ,মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান প্রমুখ।
শেষে ২৫ হাজার ২ শ টাকা করে ৯০ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।
এভাবে মহেশখালীর এক হাজার উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে সুফল প্রকল্পের চেক বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, নিজের প্রয়োজনে বন পরিবেশ ও প্রতিবেশ কে রক্ষা করতে হবে। কোনভাবেই বন উজাড় বা ধ্বংস করা যাবে না।
বর্তমান প্রধানমন্ত্রী বন ও পরিবেশ রক্ষায় যথেষ্ট আন্তরিক।


আরো বিভিন্ন বিভাগের খবর