শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার পৌর যুবলীগ : সম্মেলন ও কাউন্সিলে দেয়া হল না কমিটি

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার পৌর শাখার সম্মেলন শেষ করে কাউন্সিল অধিবেশনও শুরু করলেও কোন প্রকার কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। কাউন্সিল অধিবেশনে কেন্দ্রিয় নেতারা জানিয়েছেন, এই কমিটি ঘোষণা করা হবে কেন্দ্র থেকে।

কক্সবাজার পৌর যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ বছর আগে। এর মধ্যে কোন সম্মেলন না হলেও বৃহস্পতিবার (৯ মার্চ) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বেলা ১১ টায় শুরু হয় সম্মেলন অধিবেশন। যেখানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, অতিথি থাকবেন যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

সম্মেলন অধিবেশন শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। যেখানে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন।

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর জানিয়েছেন, কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের সমঝোতা আনতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কাউন্সিলরদের তালিকা নিয়ে আপত্তি থাকায় এ কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বলে জানান যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

এদিকে, ১০ মার্চ রামু উপজেলা, ১১ মার্চ কুতুবদিয়া উপজেলা, ১২ মার্চ উখিয়া উপজেলা ও ১৩ মার্চ মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর