শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

নানা আয়োজনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ অনুষ্ঠিত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ নানা আয়োজন করেছে।

২২ মার্চ, বুধবার বিকাল চারটা থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

সন্ধ্যা ৭টায় শুরু হয় গান, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান ‘আমি কিংবদন্তির কথা বলছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নুর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি কবি, গবেষক মানিক বৈরাগী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির মোবারক। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম।

বিকালে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সত্যপ্রিয় চৌধুরী দোলন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী পরেশ কান্তি দে,শামীম আকতার ও অতনু দাশ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য্য।

পরে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর