শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ৭

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হত্যা, মাদক সহ নানা মামলার আসামি।
বুধবার রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
গ্রেপ্তাররা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), মো. আলীর ছেলে আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ (১৯), দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩৪), ১৯ ক্যাম্পের করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১), দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।
সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানিয়েছেন, গ্রেপ্তাররা হত্যা, মাদক সহ বিভিন্ন মামলার আসামি। এদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর