শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়ায় আন্তঃজেলার ডাকাত দলের লিডার গ্রেপ্তার

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

জিয়া চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রাম মহানগরীর পাঁচটি মামলায় পরোয়ানা রযেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আল আমিন চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৃত মুসলিম আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা এলাকায় চট্টগ্রামের ডবলমুরিং,পাঁচলাইশ ও চকরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর দিকনির্দেশনা অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে থানার উপপরিদর্শক (এস আই) এস এম জামাল উদ্দিন চৌধুরী, এএসআই উত্তম কুমার ভৌমিক, এএসআই মো: মাসুদ রানা, এএসআই মো: মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে
আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং, পাঁচলাইশ ও চকরিয়া থানাসহ ৫টি মামলায় পরোয়ানা জারি করা হয়। এছাড়াও আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।
চকরিয়া থানার অপারেশন অফিসার (উপপরিদর্শক) রাজীব চন্দ্র সরকার বলেন, থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চকরিয়া ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি থানায় একাধিক ডাকাতি মামলায় পরোয়ানা রযেছে। ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর