শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

হ্যাপী করিম মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

হ্যাপী করিম :
কক্সবাজার জেলার মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই ভস্মীভূত হয়েছে।
বুধবার (২২ শে মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারের পাশে কামাল পাশা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে কামাল পাশা রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের থাকার ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি ঘর। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্যাস সিলিন্ডার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় মেম্বার জানান, তারা এখানে অল্প একটু জমিতে বাস করেন। আগুনে তাদের মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন অতিবাহিত করছে কামাল পাশা, গফুর আলম, জাহেদ, জাফর আলম ও বেলাল হোসেন এর পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পূলক কান্তি সরকার বলেন, আমরা দেরিতে এসেছি এটা সত্যি নয় আমরা খবর পাওয়ার এক মিনিটের মধ্যে কালবিলম্ব না করে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। এখানে উপস্থিত হয়ে আশেপাশে পানির উৎস না থাকায় পরবর্তী গাড়িটি আসতে সামান্য সময় লাগলেও আমাদের ইউনিট সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল জানান, মধ্যম পাড়া এলাকার দিনমজুর অসহায় ৫টি পরিবারের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সরকারি অনুদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেওয়া হবে এবং আমি ব্যক্তিগতভাবে ও ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগীতা করবো।


আরো বিভিন্ন বিভাগের খবর