শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

গভীর সাগর থেকে সাত লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত ২ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনদ্বীপের উপকূলবর্তী দেড় নটিক্যাল মাইল দূরবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়েছে।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, মঙ্গলবার ভোর রাতে টেকনাফে সেন্টমার্টিনদ্বীপের উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব সাগর এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক ইঞ্জিন চালিত একটি নৌকা জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাঝি নৌকাটি দ্রুত চালিয়ে মিয়ানমারের দিকে পালাতে থাকে।

” পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে নৌকায় থাকা লোকজন কিছু বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পাচারকারিদের ফেলে দেওয়া ভাসমান অবস্থায় পলিথিন মোড়ানো ১০ টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৭ লাখ ইয়াবা। ”

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর