শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
সবজি বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ কে সভাপতি করে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
৩১ মার্চ কক্সবাজার জেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ আদনান এই নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটির সভাপতি আব্দুল আজিজ বিডি ওয়ার্ল্ড কে বলেন, চকরিয়া কলেজকে শিবির মুক্ত ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে নবগঠিত ছাত্রলীগের কমিটি। সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি হতদরিদ্র শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াবে। ক্যাম্পাসে একটি শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করবে ছাত্রলীগের নতুন কমিটি।
চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ার পর থেকে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য : ২০১৭ সালের ২২ নভেম্বর তৎকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিঠুর স্বাক্ষরে চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর