শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার ভারতীয় নাগরিক আটক

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নাইক্ষংছড়ি প্রতিবেদক :
নাইক্ষংছড়ি উপজপলা সীমান্তে ‘সন্দেহজনক ঘুরাঘুরির সময়’ এবার ভারতীয় এক নাগরকিকে আটক করেছে বলে বিজিবি।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে আটক ভারতীয় নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে ভারতীয় এ নাগরিককে আটক করা হয় বলে জানান তিনি।
আটক সুধীর (৪০) ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের ছেলে।
এর আগে মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালী এক নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এসময় জিজ্ঞাসাবাদে কথা-বার্তায় অসংলগ্নতা পাওয়ায় তাকে আটক করা হয়।
” আটক ভারতীয় নাগরিক সুধীরের কাছে পাসপোর্টসহ কোন ধরণের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান তিনি। ”
বিজিবির এ কর্মকর্তা বলেন, ” আটকের পর বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। ”

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।
এদিকে মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবানের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান।
তিনি বলেন, বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তিনি আসলে কী উদ্দেশ্যে সীমান্তে ঘুরাফেরা করছিল তা বিস্তারিত জানানো যাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর