শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

জাতীয় শোক দিবসে পৌর আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে আজ সোমবার।
সোমবার (০১ আগস্ট) বিকেল ৫ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানম-ির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন জাতির জনকের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এচাড়াও বঙ্গবন্ধুর পরিবারের নিহত হন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল। পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল। ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি। বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।
প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের। পালিত হয় জাতীয় শোক দিবস। কক্সবাজার পৌর আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় ৪৭তম শোকের মাসের ১ম দিনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর এর পরিচালনায় আজ বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব এ্যাডঃ সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব এ্যাডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র জনাব মুজিবুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া আরও আলোচনা করবেন ও উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


আরো বিভিন্ন বিভাগের খবর