শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের বহুমুখী উন্নয়ন কার্যক্রমে পরিবেশ ও টেকসই নগর ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার ভিত্তিক পরিবেশ বিষয়ক সংগঠন রিভার এন্ড ইকোলজি নেটওয়ার্ক – রেন এর উদ্যোগে কক্সবাজারের বহুমুখী উন্নয়ন কার্যক্রমে পরিবেশ ও টেকসই নগর ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
হোটেল মিশুকের রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেন এর ভাইস-চেয়ার(জাতীয়) মাহমুদুল হাসান নোমান।
নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিক সরওয়ার কামাল, কক্সবাজার সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল মনসুর, আমরা কক্সবাজারবাসীর সহ-সভাপতি, বিশিষ্ট ছাত্রনেতা কামাল উদ্দিন রহমান পেয়ারো, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আজিজুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন রিভার এন্ড ইকোলজি নেটওয়ার্ক এর চেয়ারপার্সন এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিইএইচআরডিএফ কক্সবাজার সদর এরিয়া সেক্রেটারি এমদাদুল হক।
এতে বক্তারা কক্সবাজারের প্রতিবেশ সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোর আরো দায়বদ্ধতা আশা করেন। তারা পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা করে টেকসই উন্নয়ন এর তাগিদ দেন। সভায় প্লাস্টিক দূষণ, পাহাড় কাটা বন্ধ, জলাশয়সমূহ পরিষ্কার ও সুরক্ষা, বাঁকখালী নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও দখলদার উচ্ছেদ বিষয়ে আলোচনা হয়। বক্তারা আগামীর প্রজন্মের সুরক্ষায় টেকসই পৃথিবীর জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজনীতা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন রেন ভাইস-চেয়ার(প্রতিবেশ) তুহিন আহমেদ, সদস্য রুমেল আহমেদ, সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান সমন্বয়ক রুহুল আমিন, সহকারী প্রধান সংগঠক রেজাউল করিম, এক্টিং কো-অর্ডিনেটর রেজাউল হায়াত রেজা, ফোকাল অর্গানাইজার জিহাদুল ইসলাম, কক্সবাজার শহর এরিয়া সেক্রেটারি হুমায়ুন কবির প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর