শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা কামাল হোসেন (৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।
এদিন বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
কামাল হোসেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ঘোনারপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বলেন, আদালতে ১০ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার বিজ্ঞ আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক উচ্চ আদালতে যাবেন বলি জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাতে কক্সবাজার সদরের জাহানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে কামাল হোসেন। এরপরে কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। কয়েকমাস পরে কন্যা অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বাবাকে আসামি করে ধর্ষণের শিকার ভুক্তোভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
###


আরো বিভিন্ন বিভাগের খবর