শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

চকরিয়ায় দিনে-দুপুরে যুবককে গুলি করে হত্যা চেষ্টা

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে দিন-দুপুরে ইনকিয়াদুর রহমান আবিদ (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরাস্থ জমিদার বাড়ির পৈত্রিক অংশের জায়গা ও রাইচ মিল দখলে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাহাদুর মিয়ার ছেলে হোছাইনুল নামের অস্ত্রধারী ঘটনাস্থলে আবিদ নামের ওই যুবককে আটকিয়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে।
গুলিবিদ্ধ আবিদ ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা এলাকার জমিদার পরিবারের মরহুম আতিকুর রহমান চৌধুরী ওরফে মামুন মিয়ার ছেলে।
গুরুতর আহত আবিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওই যুবকের একটি পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শারিরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।
গুলিবিদ্ধ যুবক আবিদের মাতা রোখসানা আখতার (৪৪) অভিযোগ করেছেন, আমার ছেলেকে গুলি করার সময় ঘটনাস্থলে আমার ভাসুর বাহাদুর মিয়া, তার স্ত্রী সেতারা বেগম ঝুনু, অপর ভাই হোসনে আলম নিয়ামত, ভাইয়ের স্ত্রী শামীম কাউছার উপস্থিত ছিলেন। তারা সবাই এসময় আমার ছেলেকে ঘিরে ধরে আটকে রাখলে একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসী হোসাইনুল ইসলাম আমার ছেলে আবিদকে খুব কাছ থেকে গুলি করে।
এ ঘটনার পেছনে চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাবেক সভাপতি লায়ন সেতারা গাফফার এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন গুলিবিদ্ধ যুবক আবিদ ও তার মা রোখসানা আখতার। তিনি জড়িত সবাইকে বিভিন্নভাবে সহযোগিতা দেন।
এলাকাবাসী জানিয়েছেন, ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা জমিদার বাড়ির মরহুম সোলতান মিয়ার ছেলে মরহুম আতিকুর রহমান মামুন মিয়ার পৈতৃক অংশের জায়গা জমি দখলে নিতে অপর ভাই বাহাদুর মিয়া দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে। এরই জের ধরে ঘটনাটি ঘটেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ আবিদকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর