শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়ায় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বিজিবি র ইফতার

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় তিন শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে ৩৪ বিজিবি। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় উখিয়ার বালুখালী দাখিল মাদরাসা মাঠে ইফতার বিতরণ করা হয়।

ইফতার পেয়ে খুশি হলেন বালুখালীর বাসিন্দা আয়েশা খাতুন। তিনি বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। একবেলা ইফতার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু এ সাধ্য আমার পরিবারের নেই। বিজিবির এই ইফতার সামগ্রী পেয়ে অনেক উপকার হলো।

সদূর থাইংখালী থেকে ইফতার সামগ্রীর জন্য ছুটে এলেন তাহেরা বেগম। তিনি বলেন, বিজিবি ইফতার সামগ্রী দিচ্ছে এমন খবর পেয়ে অনেকদূর থেকে ছুটে এলাম। বিজিবির যে ইফতার সামগ্রী পেয়েছি তা ভালোভাবে খেতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এসময়ে বিজিবি আমাদের মতো অসহায়দের পাশে থাকায় তাদের ধন্যবাদ।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচি চলছে। এর আগেও তুমব্রু সীমান্ত ও কক্সবাজার শহরের বিজিবি স্কুল এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা প্রত্যেক অঞ্চলে অসহায়-দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। কোনো মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি।

ইফতার সামগ্রী বিতরণকালে ক্যাপ্টেন এসএম সাকিবুর রহমান, বালুখালী দাখিল মাদরাসার সুপার মাওলানা ফরিদুল আলমসহ ৩৪ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###


আরো বিভিন্ন বিভাগের খবর