শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সেন্টমার্টিনে ১ কেজি ক্রিস্টালমেথ জব্দ

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে ১কেজি ক্রিস্টালমেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি চালান মিয়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে কক্সবাজার পাচার করা হবে। এ সংবাদে শনিবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২টি পরিত্যাক্ত বস্তা পাওয়া যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ১০০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় পাচারকারীদের কাউকে খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভর হয়নি।
তিনি আরও বলেন, ‘জব্দকৃত ক্রিস্টালমেথ (আইস) ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।’


আরো বিভিন্ন বিভাগের খবর