শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

উখিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারী নিহত

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এসময় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটি ভাংচুর চালিয়েছে।
রোববার রাত ৮ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের ঝাউতলা এলাকায় এ ঘটনা বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত ফরিদ আহমেদ ওরফে ফরিদ মিস্ত্রী (৬৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মৃত কবির আহমেদ এর ছেলে।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনের ঝাউতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধকে কক্সবাজারমুখি সেন্টমার্টিন পরিবহনের একটি ধাক্কা দেয়। এতে লোকটি গুরুতর আহত হন। এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাংচুর চালিয়েছে।
” পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে কোটবাজার স্টেশনস্থ অরিজিন হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
ওসি বলেন, ” ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। ”
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর