শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে শুরু হয়েছে দুইদিনের মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
পর্যটন রাজধানী কক্সবাজারে শুরু হয়েছে দুইদিনের ‘মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৩’। সোমবার (১০ এপ্রিল) কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামিকাল মঙ্গলবার (১১ এপ্রিল) প্রতিযোগিতার দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠান হবে।

প্রতিযোগিতার প্রথম দিন পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের তেলাওয়াত (ক্বেরাত) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে মহান আল্লাহ ও তাঁর প্রিয় বন্ধু ও সর্বশেষ রাসূল হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মহিমা বর্ণনার সুর হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নেন। দ্বিতীয় দিনে হামদ-নাত প্রতিযোগিতায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। সকাল ৯টায় দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শুরু হবে। বিকালে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রতিযোগিতার মূল আয়োজক মেরিন সিটি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এএমজি ফেরদৌস উপস্থিত ছিলেন। জেলার ৫ জন স্বনামধন্য আলেম এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

লিংক রোড মেরিন সিটি হাসপাতাল ও মাল্টিমিডিয়া নিউজ চ্যানেল ডিএনএন এইচডি’র সহায়তায় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে ১০ জনকে পুরস্কৃত করা হচ্ছে। এতে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিজনকে ২ হাজার টাকা করে পুরস্কার ও মেডেল দেয়া হবে। দু’টি ইভেন্টে ২০ জন প্রতিযোগী পুরস্কার পাবেন।

মেরিন সিটি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এএমজি ফেরদৌস ও মেরিন সিটি ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জ্যৈষ্ট সাংবাদিক আনছার হোসেন কুরআন প্রিয় ধর্মপ্রাণ মানুষদের স্ববান্ধব এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর