শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফে এক কেজি ক্রিস্টালমেথসহ ১০ হাজার ইয়াবা জব্দ

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) সহ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসময় ২০ কেজি কারেন্ট জাল এবং ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারী পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।
রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যান্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, ২০ কেজি কারেন্ট জালসহ কাঠের নৌকাটি জব্দ করা হয়।
২-বিজিবি অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আরো বিভিন্ন বিভাগের খবর