শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

পাহাড়ের পাদদেশে আহত হয়ে পড়ে আছে শিশু হাতি

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :অসুস্থ হয়ে দুই দিন ধরে পাহাড়ের পাদদেশে পড়ে আছে একটি হাতির বাচ্চা। বন বিভাগ পাহারা দিয়ে ওই স্থানে চালাচ্ছে হাতির বাচ্চার চিকিৎসা। হাতির বাচ্চাটি সুস্থ হয়ে আবার বনে ফিরে যাবেন সে প্রত্যাশা বন বিভাগের।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জঙ্গল মৌজা নামক পাহাড়ি এলাকায় সোমবার রাতে মায়ের সাথে এসে আটকে যায় একটি হাতির বাচ্চা।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের নিকট খবর পেয়ে আমাদের বন বিভাগের টহল দল সেখানে ছুটে যায় । এরপর দোলহাজারা সাফারি পার্কে থাকা ভেটেনারি চিকিৎসককে খবর দেওয়া হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে এ হাতে বাচ্চার চিকিৎসা শুরু হয় ঘটনাস্থলে।
ভেটেনারি চিকিৎসক ডাক্তার জুলকারনাইন জানান, হাতির বাচ্চাটি পায়ে খুব আঘাত পেয়েছে। সে কোনভাবেই উঠতে পারছে না। মঙ্গলবার থেকে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী হাতির বাচ্চাটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বুধবারও আমি নিজে গিয়ে হাতির বাচ্চাটাকে দেখে এসেছি। আমরা সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান জানান, হাতির বাচ্চা পড়ে থাকার বিষয়টি আমি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জেনেছি। তাদেরকে বলেছি যে কোনভাবে বাচ্চাটাকে সুস্থ করে বনে ফেরানোর ব্যবস্থা করতে।


আরো বিভিন্ন বিভাগের খবর