শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ১

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যুবক খায়রুল আমিন (২০) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. কামালের ছেলে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পের জি ব্লকের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ছুরি উদ্ধার করা হয়।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের একটি ভাড়াবাসায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অপরাধ সংঘটনের পরিকল্পনা নিচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে এপিবিএন। এসময় খায়রুল আমিন নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরিসহ আটক করা হয়। এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক টেকনাফ মডেল থানার ২০২২ সালের একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর