শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সাগরে ভাসছে মৃত তিমি

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গোপসাগরে ভাসছে বড় আকারের একটি মৃত তিমি মাছ।
কক্সবাজার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত এলাকার অন্তত এক কিলোমিটার দূরে সাগরে ভাসছে বড় আকারের এ মৃত তিম টি। তার গায়ে পেঁচানো রয়েছে জাল।
মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত সাগরে মৃত তিমিটি ভাসতে দেখা গেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

তিনি জানান, ভাসমান মৃত তিমিটি অন্তত ৫০ ফুটের বেশী দৈর্ঘ্যের এবং এটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে- তিমিটি অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার সকালে কক্সবাজার সৈকতে হিমছড়ি পয়েন্ট সংলগ্ন অদূরবর্তী সাগরে একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখে স্থানীয় লোকজন ও জেলেরা। পরে স্থানীয়রা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।

” খবর পেয়ে জেলা প্রশাসনের পর্যটনের কয়েকজন বিচকর্মি স্প্রীডবোট যোগে সাগরে তিমিটির ভাসমানস্থলে পৌঁছেন। বিকাল ৩ টার দিকে তিমিটি সৈকতের বালিয়াড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরের সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি পঁচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির শরীরে মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় দেখা গেছে। ”

বিচকর্মিদের বরাতে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ” মৃত তিমিটি আনুমানিক ৫০ ফুট দৈর্ঘ্যের। এটি পঁচে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে- তিমিটি অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে। তিমিটির মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। ”

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, মঙ্গলবার সকালে সাগরে মৃত একটি তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিওচিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে- মৃত তিমিটি ‘ব্রাইডস’ প্রজাতির।

” তিমিটির শরীর মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় রয়েছে। তিমিটি পঁচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ”

বুরির এ সমুদ্রবিজ্ঞানী বলেন, ” তিমিটি মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্যকোন কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। ”

বেলাল হায়দর জানান, তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, বিকাল ৩ টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় ভেসে না এলে কূলে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বনবিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর