শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অপহৃত রোহিঙ্গা ৫ শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা ৫ শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭/৮ সশস্ত্র সন্ত্রাসী ৫ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এর পর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে। অপহৃত ৫ শিশুর মধ্যে তার বাড়ির নিকটের একই বøকের ৩ জন রয়েছে।
অপহৃতরা হল, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি বøকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি বøকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি বøকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ওই শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘুরাঘুরি করতে গিয়ে ছিল। এসময় ন্যাচার পার্ক এলাকা থেকে তারা অপহরণের শিকার হয়। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে মুক্তিপণের বিষয়ে তাদের এখনও পরিবারগুলো কিছুই জানায়নি।
টেকনাফ থানার ওসি মো আব্দুল হালিম বলেন, অপহরণ বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃত উদ্ধারের জন্য চালাচ্ছে।
এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর