শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ইয়াবা মামলায় ৯ জনের ৭ বছর করে কারাদন্ড; ট্রলার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ৯ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে সাজা হওয়া ট্রলার মালিককে ৫০ লাখ টাকা আর অপর ৮ জনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় রায়ে।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ট্রলার মালিক সুলতান আহামদ কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মো. আবু বকরের ছেলে। অপর ৮ জন তার ট্রলারের মাঝি-মাল্লা। এরা হলেন, আবদুর রউফ, মো. আবদুর রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদ ও ওসমান গনি। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের ১১ ফেব্রæয়ারি শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এসময় ওই ট্রলারে থাকা ৮ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে সুলতান আহমেদের বাড়ি থেকে আরও ৫০ হাজার ইয়াবা সহ ট্রলার মালিককে আটক করা হয়। এ সংক্রান্ত দায়ের করা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করে। রায়ে এ মামলায় সাজাপ্রাপ্ত মিয়ানমারের ৪ নাগরিক হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদকে সাজা শেষে মিয়ানমারের ফেরত পাঠানো এবং জব্দ করা ট্রলার বিক্রি করা রাষ্ট্রিয় কোষাগারে জমা প্রদানের আদেশ দেয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর