শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মে দিবস, শ্রমিক ও আমি

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মিজানুর রহমান :
আমি একজন বিশেষ প্রজাতির শ্রমিক। সরকারি শ্রমিক। আমার কাজ ২৪/৭।শুক্র -শনি ও আমার কাছে শনির দশা। আমার কাজের কোন পরিসীমা নেই। আমি ঠিক সময়ে ঘুমোতে পারিনা। আমি ঠিক সময়ে খেতে পারি না। ঠিক সময়ে চিকিৎসা নিতে পারি না। কারো প্রতি বিরক্ত হতে পারি না।আমার কোন মৌলিক চাহিদা নাই। আমি মানবাধিকারের জন্য লালায়িত নই। আমার ইচ্ছে গুলো কাজের বাউন্ডারিতে বন্দি। আমারও ঈদ আছে কিন্তু দিনমজুরের মত না। তারা ঈদ কাটায় পরিবারের সাথে। আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায়। আমার ঈদ আমার মতো। ভোরের শিশিরের সাথে আমার মিতালী হয়না। রাতের আকাশে পূর্ণিমার চাঁদের সাথে আমার কথা হয় না। পূর্ণিমার চাঁদ আমার কাছে ঝলসানো রুটি। ঊষা– গোধূলি আমার অচেনা। ষড়ঋতু আমার কাছে আসে না। আমার সারা বছরে ঋতু একটাই। আমি মানুষ নই। আমি পুলিশ। আমি এক জীবন্ত লাশ।
আমার মত যারা শ্রমিক আছেন তাদের প্রতি ও সকল শ্রেণীর দিন
মজুরদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।

কক্সবাজারের কুতুবতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের ফেইসবুক থেকে নেয়া


আরো বিভিন্ন বিভাগের খবর