শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

নিউজ রুম / ২৭১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে আটকের চেষ্টাকালে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছে; এসময় হাতেনাতে একটি ছোরাসহ এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শনিবার রোববার মধ্যরাত ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা। তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।

রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তারমাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ সদস্যরা কর্তব্যরত ছিলেন।

” রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে সন্দেহজনক ৩/৪ জন যুবককে ঘুরাঘুরি করতে দেখে অভিযানকারি পুলিশের দল। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্য উপুর্যুপরি ছুরিকাঘাত করে। ”

ওসি বলেন, ” পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক শিক্ষা শেষে তিনি সেখানে চিকিৎসাধীন। ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের পেট ও হাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। ”

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মোহাম্মদ রফিকুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর