শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়ায় মৎস্য প্রজেক্টে সোলার প্যানেলের বাল্ব লাগানো নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ডুলাহাজারা ইউনিয়নে সোলার প্যানেলের বাল্ব লাগানো নিয়ে ছুরিকাঘাতে আজিজুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ( ২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ইউনিয়নের নতুন ঘোনা মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।
নিহত আজিজ ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর গ্রামের সালেহ আহমদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, ‘ এলাকার লোকজন থেকে জানতে পেরেছি নতুন ঘোনায় মৎস্য প্রজেক্টে সোলার প্যানেল থেকে বাল্ব লাগানো নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আজিজুর রহমানকে ছুরিকাঘাত করে অন্যজন। এতে ঘটনাস্থলেই মারা যায় আজিজ। ‘
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। ছুরিকাঘাত করা যুবকের পরিচয় পেয়েছি। তাকে আটকের চেষ্টা চলছে। রাত সাড়ে ১০ টার দিকে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর