শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নৌকা প্রতিকের মেয়র মাবুর পক্ষে মাঠে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ’

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠণের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামীলীগের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ ভোটারদের মন জয় করতে তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বুধবার দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়, নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, সামাজিক কর্মকান্ডে অংশ নিয়েছেন।

বিকাল ৫ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখা আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আবু আদনান মারুফ, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক সহ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এরপর মাহাবুবুর রহমান চৌধুরী মাগরিবের নামাজের পর কলাতলী জামে মসজিদে আয়োজিত সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলাম খোকনের মায়ের জানাজায় যোগদান করেন।

সন্ধ্যা ৭ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কক্সবাজার পৌর ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাবেক সদস্য রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ডালিম বড়ুয়া, সংবাদকর্মী বলরাম দাশ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আসিফুল মাওলা।

এরপর মো. মাহাবুবুর রহমান চৌধুরী বিডিআর ক্যাম্পে ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অনুষ্ঠানে যোগদান করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর